রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ প্রায় ৫০ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএনের সদস্যরা বসিলা ও আশপাশের ছয়টি চিহ্নিত এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পুলিশ জানায়, চাঁন গ্রুপের প্রধান চাঁন সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ মোট ২২টি মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। এর আগে এই গ্যাংয়ের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী রাজিবকে গ্রেপ্তার করা হয়েছিল।

