নারায়ণগঞ্জে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে, নিহত ৩

নারায়ণগঞ্জে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে, নিহত ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে যানবাহন পড়ে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত দুইটার দিকে নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ এবং রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে ফতুল্লার পূর্ব প্রান্ত থেকে যানবাহন নিয়ে একটি ফেরি ধলেশ্বরী নদী পার হয়ে পশ্চিম পারের বক্তাবলি ঘাটের দিকে যাচ্ছিল। মাঝ নদীতে পৌঁছালে একটি মিনি ট্রাকের চালক হঠাৎ ট্রাকটি চালু করেন। এতে ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা, একটি ভ্যানগাড়ি ও একটি মোটরসাইকেল যাত্রীসহ নদীতে পড়ে যায়।

এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *