শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ

শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাবেক ও বর্তমান মোট ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল অভিযোগ গঠন করে এ আদেশ দেন।

এর আগে, গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করে। মামলায় মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শত শত মানুষকে আটক রেখে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনা এসব গুমের নির্দেশনা দিতেন এবং তারিক আহমেদ সিদ্দিক সেনা কর্মকর্তাদের মাধ্যমে সেই নির্দেশ বাস্তবায়ন করতেন।

অন্যদিকে, শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন।

এ মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তবে এদের মধ্যে বর্তমানে তিনজন গ্রেফতার রয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *