জুলাই-আগস্ট হত্যাযজ্ঞ

জুলাই-আগস্ট হত্যাযজ্ঞ

শেখ হাসিনার সাজা বাড়াতে আজ আপিল করবে প্রসিকিউশন

জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় একটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আজ সোমবার (১৫ ডিসেম্বর) আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা দিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার ইচ্ছার কথা জানান তিনি। অভিযোগ অনুযায়ী, এসব উসকানি ও নির্দেশনার পর রংপুরে পুলিশ আবু সাঈদকে গুলি করে হত্যা করে।

এই মামলায় গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে আমৃত্যু কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরই প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *