সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের সেবা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন— এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি সাংবাদিকদের এ বিষয়ে জানান।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য দেশে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজন হলে তাকে বিদেশেও নেওয়া হতে পারে।
তিনি আরও আহ্বান জানান, খালেদা জিয়ার এই সংকটময় শারীরিক অবস্থা কাটিয়ে উঠতে সবাই যেন দোয়া ও সহযোগিতা করেন। একইসঙ্গে তিনি দেশবাসীকে বিভিন্ন গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।

