দল বিলুপ্ত করে বিএনপিতে ফিরলেন শাহাদাত হোসেন

দল বিলুপ্ত করে বিএনপিতে ফিরলেন শাহাদাত হোসেন


নিজ দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। শাহাদাত হোসেন ছিলেন সদ্য বিলুপ্ত হওয়া বিএলডিপির চেয়ারম্যান।

এর আগে বিএনপি জানিয়েছিল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শাহাদাত হোসেনের রাজনৈতিক সূচনা ছাত্রদলের মাধ্যমে। এরপর দীর্ঘ সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে কর্ণেল (অব.) অলি আহমদের সঙ্গে বিএনপি থেকে বেরিয়ে এলডিপিতে যোগ দেন। ২০১৯ সালে এলডিপি ছাড়ার পর তিনি গঠন করেন বিএলডিপি।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাড়িও রামগঞ্জে। তিনিও লক্ষ্মীপুর–১ আসনে প্রার্থী হতে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ঘুরছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *