রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটায় তারাগঞ্জের পূর্ব রহিমাপুর হিন্দু পল্লীর চাকলা শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনাব্বর হোসেন এবং ওসি রুহুল আমিনের উপস্থিতিতে যোগেশ চন্দ্র রায়ের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিকে দুপুরে তারাগঞ্জ থানায় নিহতের বড় ছেলে সোভেন চন্দ্র রায় অজ্ঞাত ১০–১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, রোববার সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুরে নিজ বাড়ির ডাইনিং রুম থেকে যোগেশ চন্দ্র রায় ও রান্নাঘর থেকে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরে প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *