এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণ অধিকার পরিষদকে নিয়ে গত কয়েকদিন ধরে যে নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছিল, তা অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে। তবে নতুন গঠিত হতে যাওয়া এই জোটে গণ অধিকার পরিষদ শেষ পর্যন্ত থাকছে না বলেই ধারণা করা হচ্ছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ঘোষিত জোটে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি—এই দুই দল নিশ্চিতভাবে অংশ নিচ্ছে।

দলগুলোর পক্ষ থেকে নবগঠিত জোটকে বলা হচ্ছে—‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।

এর আগে, নভেম্বরের শেষ দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণ অধিকার পরিষদকে নিয়ে একটি সম্ভাব্য নির্বাচনী জোট গঠনের আলোচনা সামনে আসে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *