স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা প্রেসিডেন্ট

স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুক্রবার অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। সেখানে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের সময় তাকে গ্লাভস পরার নির্দেশ দেওয়া হয়—যদিও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কোচ হিসেবে তিনি খালি হাতেই ট্রফি স্পর্শ করার অধিকার রাখেন। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়ায় আর্জেন্টাইন কোচের কাছে ক্ষমা চেয়েছে ফিফা। খবর–রয়টার্স।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্কালোনিকে মঞ্চে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি স্কালোনিকে গ্লাভস ছাড়াই হাতে ট্রফি ধরতে অনুরোধ জানান।

ইনফান্তিনো বলেন, “ফিফার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি বিষয়টি জানতাম না।” পরে স্কালোনির হাতে ট্রফি তুলে দিয়ে তিনি আরও বলেন, “অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা ট্রফি ছুঁতে পারবেন। সত্যিই জানতাম না।”

তিনি রসিকতা করে আরও যোগ করেন, “কী ভয়াবহ ভুল! যাই হোক, যখন আপনি বিশ্বচ্যাম্পিয়ন হন, তখন বয়স যেন উল্টো কমে যায়!”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *