শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে
গুম ও নির্যাতনের আরেক মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ প্রসিকিউশন এ শুনানি উপস্থাপন করে।
১৩ আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী—বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকও অন্তর্ভুক্ত।
এদিকে ট্রাইব্যুনাল-২–এ কুষ্টিয়ায় গণঅভ্যুত্থান চলাকালে ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এর আগের দুই দিনে সাক্ষ্য দেন আহত জুলাই যোদ্ধা মো. রইসুল এবং ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
অন্যদিকে, জুলাই হত্যাকাণ্ডের মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে হাসানুল হক ইনু এবং সালমান এফ রহমানকে।

