অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন আনসু ফাতি। এর ফলে ব্রেস্তের বিপক্ষে মোনাকোর আসন্ন ম্যাচে মাঠে নামতে পারবেন না এই স্প্যানিশ ফরোয়ার্ড।
অনুশীলনের শেষ ভাগে হ্যামস্ট্রিংয়ে আঘাত লাগায় আপাতত অনুশীলন থেকেও বিরত রাখা হয়েছে স্পেনের জুনিয়র দলের এই খেলোয়াড়কে।
তার চোটের ব্যাপারে ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মোনাকো এখন সেই রিপোর্টের অপেক্ষায় আছে। ফলাফল হাতে পেলেই জানা যাবে, কতদিন মাঠের বাইরে থাকতে হবে ফাতিকে।
বার্সেলোনা থেকে মোনাকোতে ধারে যোগ দেওয়া ফাতির শুরুটা ছিল দুর্দান্ত। তবে শেষ নয় ম্যাচে তিনি কোনো গোল পাননি। তবুও ১৪ ম্যাচে তার গোলসংখ্যা ছয়।

