আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড

আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড

সিরিজের নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শিরোপা-নির্ধারণী ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

সিরিজ বর্তমানে ১–১ সমতায় থাকায় আজকের ম্যাচটি কার্যত অলিখিত ফাইনাল। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ। এদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশের সম্ভাব্য শেষ একাদশ।

বাংলাদেশ স্কোয়াডে ফিরেছেন শামিম পাটোয়ারী। সিরিজ নির্ধারণী ম্যাচ হলেও একাদশে কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি তৃতীয় ম্যাচটি ডে ম্যাচ হওয়ায় দুই দলকেই নিজেদের গেম প্ল্যান নতুন করে সাজাতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *