পেরুর আমাজন এলাকায় ভূমিধস, নিহত ১২

পেরুর আমাজন এলাকায় ভূমিধস, নিহত ১২

পেরুর আমাজন অঞ্চলে ভূমিধসের কারণে নৌকাডুবিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ২০ জন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার (৩০ নভেম্বর) জানিয়েছেন, এখনো দুই জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা জোরদার করতে পুলিশ ও নৌবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ দুর্ঘটনায় এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে বলে দেশটির সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। রাজধানী লিমা থেকে প্রায় ৪১৫ কিলোমিটার উত্তর-পূর্বে ইপারিয়া বন্দরের কাছে এ ঘটনা ঘটে।

নদীর তীরবর্তী একটি শহরে যাওয়ার পথে ভূমিধসের ধাক্কায় দুটি নৌযানের একটি পুরোপুরি ডুবে যায় এবং অন্যটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর নদীতীরবর্তী আদিবাসী সম্প্রদায়ের মানুষ দ্রুতই উদ্ধার কাজে অংশ নেয়।

নৌবাহিনীর ক্যাপ্টেন জনাথন নোভোয়া এএফপিকে জানান, নদীতে উদ্ধার অভিযান চলছে, তবে নিখোঁজদের সন্ধান পাওয়া বেশ চ্যালেঞ্জিং হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *