সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে—মনিওয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশেও কম্পনটি অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Posted inজাতীয়
