তেলআবিবে নেতানিয়াহুকে ক্ষমা না দেয়ার দাবিতে বিক্ষোভ

তেলআবিবে নেতানিয়াহুকে ক্ষমা না দেয়ার দাবিতে বিক্ষোভ


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পাওয়ার জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা চেয়েছেন। তবে দেশের জনগণ তার এই ক্ষমাপ্রার্থনাকে গ্রহণ করেননি।

রোববার (৩০ নভেম্বর) তেলআবিবে প্রেসিডেন্ট হারজগের বাসভবনের বাইরে বিক্ষোভকারীরা জড় হয় এবং নেতানিয়াহুকে ক্ষমা না করার স্লোগান দেন।

৭৬ বছর বয়সী নেতানিয়াহু দেশটির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী। গত পাঁচ বছর ধরে তিনটি আলাদা দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে, যার মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের মতো গুরুতর অভিযোগ। নেতানিয়াহু সব অভিযোগই অস্বীকার করেছেন।

এক ভিডিওবার্তায় তিনি জানান, মামলার পুরো প্রক্রিয়া মোকাবেলায় তিনি প্রস্তুত ছিলেন, তবে জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই বিষয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেওয়া হবে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *