উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান: রিজভী

উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, তারেক রহমান উদ্বেগমুক্ত নন, তবে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। উপযুক্ত সময় এলে তিনি দেশে ফিরবেন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমকে এসব কথা জানান রিজভী। এ সময় তিনি উপদেশ দেন, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা ভিড় না করতে এবং অপ্রয়োজনে কেউ সেখানে না যেতে।

তিনি বলেন, “হাসপাতালে আরও অনেক রোগী আছেন। তাদের চিকিৎসায় যেন ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” রিজভী সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করার অনুরোধও জানান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিদেশে নেওয়ার বিষয়ে চিকিৎসকেরা এখনও সিদ্ধান্ত নেননি। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এ ছাড়া ডিসেম্বরের বিজয় মাস উপলক্ষে নির্ধারিত দুই সপ্তাহব্যাপী কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *