দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ

দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বিপিএলের নিলাম আজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে ছিল নিলাম পদ্ধতি, এরপর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় দলে ভেড়াত ড্রাফটের মাধ্যমে। প্রায় এক যুগ পর আবারও নিলামে ফিরছে বিপিএল। চূড়ান্ত তালিকায় থাকা চার শতাধিক দেশি–বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে কমপক্ষে ৮৪ জন খেলোয়াড় দল পাবেন।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে শুরু হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, পাশাপাশি বিসিবির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে নিলাম।

এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে সর্বনিম্ন ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার নিতে হবে। বিদেশি খেলোয়াড় কমপক্ষে দু’জন এবং অনুমোদন থাকলে ইচ্ছামতো নেওয়া যাবে।

নিলামে ক্যাটাগরি ধরে একে একে ক্রিকেটারদের নাম তোলা হবে। স্থানীয়দের পারিশ্রমিক নির্ধারিত হবে বাংলাদেশি টাকায় এবং বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে। প্রতিটি দলের জন্য ব্যয়সীমা নির্ধারণ করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

সরাসরি চুক্তিতে নেওয়া স্থানীয় ক্রিকেটার

মেহেদী হাসান মিরাজ (সিলেট টাইটান্স), নাসুম আহমেদ (সিলেট টাইটান্স), মোস্তাফিজুর রহমান (রংপুর রাইডার্স), নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স), তাসকিন আহমেদ (ঢাকা ক্যাপিটালস), সাইফ হাসান (ঢাকা ক্যাপিটালস), হাসান মাহমুদ (নোয়াখালী এক্সপ্রেস), সৌম্য সরকার (নোয়াখালী এক্সপ্রেস), শেখ মেহেদী হাসান (চট্টগ্রাম রয়্যালস), তানভীর ইসলাম (চট্টগ্রাম রয়্যালস), নাজমুল হোসেন শান্ত (রাজশাহী ওয়ারিয়র্স) এবং তানজিদ হাসান তামিম (রাজশাহী ওয়ারিয়র্স)।

সরাসরি চুক্তিতে নেওয়া বিদেশি ক্রিকেটার

অ্যালেক্স হেলস (ঢাকা ক্যাপিটালস), উসমান খান (ঢাকা ক্যাপিটালস), আহমেদ আবরার (চট্টগ্রাম রয়্যালস), মোহাম্মদ নওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), খাজা নাফি (রংপুর রাইডার্স), শাফিয়ান মুকিম (রংপুর রাইডার্স), সাইম আইয়ুব (সিলেট টাইটান্স), মোহাম্মদ আমির (সিলেট টাইটান্স), কুশল মেন্ডিস (নোয়াখালী এক্সপ্রেস) ও জনসন চার্লস (নোয়াখালী এক্সপ্রেস)।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *