সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুন লাগার পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, সচিবালয়ের নতুন ২০ তলা ভবনের ৯তম তলায় ভবনের বাইরের একটি এক্সহস্ট ফ্যানে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। বিকাল ২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ২টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এরপর আরও দুটি ইউনিট সেখানে গেলেও তাদের কাজ করার প্রয়োজন হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ২টা ১৫ মিনিটেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

