রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়, এবং ভূ-পৃষ্ট থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
উল্লেখ্য, এর আগের সপ্তাহে ২১ নভেম্বর থেকে পরদিন শনিবার পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প হয়েছে। শুক্রবার সকালে যেটি অনুভূত হয়, তার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। সে ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

