‘Postal Vote BD’ অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় ওই সাত দেশের প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। এ কারণে তাদের নিবন্ধন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া, পরবর্তী করণীয় সম্পর্কে খুব শিগগিরই জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

