লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনটি ক্যাটাগরিতে লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে মেধাবী কেউ বাদ পড়েননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, দেশের ৬৪ জেলার মধ্যে ১৮ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। বাকি কর্মকর্তারা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন এবং শিগগিরই তাদেরও পদায়ন করা হবে।

উপদেষ্টা আরও জানান, পুলিশ সুপারদের মতো ওসিদেরও শিগগিরই বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, সার নিয়ে যে নীতিমালা হচ্ছে, সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের সুযোগ থাকবে না। এছাড়া, গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না।

পেয়াজের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নতুন পেয়াজ আসছে, তাই দাম বাড়ার সম্ভাবনা নেই। ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থে তা অনুমোদিত হয়নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *