জুলাই হত্যা মামলায় ১ম চার্জশিট দিয়েছে ডিএমপি, আসামি শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা

জুলাই হত্যা মামলায় ১ম চার্জশিট দিয়েছে ডিএমপি, আসামি শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা

জুলাই হত্যা মামলায় প্রথম চার্জশিট আদালতে জমা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতাকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আজ–কালকের মধ্যে আরও একটি অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর তদন্ত শেষে ধারাবাহিকভাবে চার্জশিট জমা দেওয়া হচ্ছে।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাত ৮০ জনকে আসামি করে মামলা করেন।

গত সোমবার মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। জুলাইয়ের ওই ঘটনার হত্যাকাণ্ড নিয়ে ডিএমপির পক্ষ থেকে এটিই প্রথম চার্জশিট। আরও কয়েকটি হত্যা মামলার অভিযোগপত্র চূড়ান্ত করার কাজও শেষ পর্যায়ে রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *