খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকদের ঘনিষ্ঠ পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও অপরিবর্তিত রয়েছে। চিকিৎসা–সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে রাত ৮টায়।

গতকাল রোববার (২৩ নভেম্বর) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার জন্য ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে তার বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিচ্ছে।

হাসপাতালে তার কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিছু রিপোর্ট পাওয়া গেলেও কিছু ফল এখনও পাওয়া বাকি। সব রিপোর্ট হাতে এলে তার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন তথ্য জানানো হবে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির জটিল সমস্যায় ভুগছেন।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *