রাজধানীর উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনায় ১১ জন রিমান্ডে

রাজধানীর উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনায় ১১ জন রিমান্ডে

রাজধানীর উত্তরায় একটি বিপণিবিতানে (শপিং কমপ্লেক্স) ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেফতার ১১ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, এ মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, এক রিকশাচালককে হত্যার গুজব ছড়িয়ে গত ১৫ মার্চ রাতে উত্তরার একটি শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর সোমবার (১৬ মার্চ) রাতে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *