ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা বক্তব্য দেন হাফিজ উদ্দিন আহমেদ। পরে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান সংসদ দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। দীর্ঘদিন পর জনগণের ভোটে গঠিত এই সংসদের দিকে দেশবাসী আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি অভিযোগ করেন, গত দেড় দশকে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের সরাসরি সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি।
সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে সব সংসদ সদস্যকে গঠনমূলক আলোচনা ও যুক্তিনির্ভর বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্পিকার ও ডেপুটি স্পিকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ সময় তিনি তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

