ইরানের স্কুলে হামলায় নিহতের শিক্ষার্থী ঘটনায় মিথ্যা কথা বলছেন ট্রাম্প

ইরানের স্কুলে হামলায় নিহতের শিক্ষার্থী ঘটনায় মিথ্যা কথা বলছেন ট্রাম্প

মার্কিন সিনেটের ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার অভিযোগ করেছেন, ইরানের দক্ষিণাঞ্চলে মিনাবে গার্লস স্কুলে হামলায় ১৬৫ শিক্ষার্থী নিহতের ঘটনায় মিথ্যা কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার দিনই ওই স্কুলে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১৬৫ জনের বেশি ইরানি স্কুল শিক্ষার্থী ও স্টাফ নিহত হয় বলে অভিযোগ ওঠে।

ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের পেছনে যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক মিসাইল ব্যবহৃত হয়েছিল। এটি এখন পর্যন্ত চলমান যুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে কী ঘটেছিল তা তদন্ত করছে মার্কিন প্রতিরক্ষা দফতর। এরইমধ্যে ট্রাম্প দাবি করেছেন, হামলাটি ইরান নিজেই স্কুলে হামলা চালিয়েছে। কিন্তু কেন ইরান এমন কাজ করতে পারে—সে বিষয়ে তিনি কোনো প্রমাণ বা ব্যাখ্যা দেননি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে শুমার লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলেছেন। এমনকি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও যথার্থ যুক্তি দিতে ব্যর্থ হয়েছেন। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *