দু’দিনে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৫০

দু’দিনে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৫০

লেবাননের স্বাস্থ্য জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েলের বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।  একই সময় অন্তত ৩৩৫ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় সকালেও লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ চালু ছিল। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, লেবাননে তাদের স্থলবাহিনী আরও এগিয়ে গিয়ে ‘কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা’ দখল করবে, যাতে ইসরায়েল সীমান্তবর্তী বসতিগুলোর ওপর হামলা প্রতিরোধ করা যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *