৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সকল বিষয় দেখভাল করবে, ফলে তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পরই এটি কার্যকর হবে।

এ ছাড়া তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে আনতে সরকার ভারতের কাছে চিঠি পাঠাচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *