মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানেই প্রাণহানি ৮শ’ ছুঁই ছুঁই

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানেই প্রাণহানি ৮শ’ ছুঁই ছুঁই

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা জবাবে হতাহতের সংখ্যা বাড়ছেই। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, অন্তত ১২টি দেশে এই সংঘাতের প্রভাব পড়েছে। বিভিন্ন প্রতিনিয়ত বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে।

আলজাজিরা ৩ মার্চ পর্যন্ত হিসাব করে সবশেষ তথ্য অনুযায়ী হতাহতের তালিকা প্রকাশ করেছে। 

ইরানে সর্বোচ্চ প্রাণহানি:

সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা ইরানে এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলার পর হতাহতের এই সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।

লেবানন ও ইসরায়েলেও হতাহত:

লেবাননে ৪০ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছেন। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় হামলা ও গোলাবর্ষণের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

অন্যদিকে ইসরায়েলে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বিভিন্ন শহরে সাইরেন বাজানো ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার সক্রিয়তা লক্ষ্য করা গেছে।

ইরাক, কুয়েত ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি:

ইরাকে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। কুয়েতে নিহত হয়েছেন ৩ জন, আহত ৩৫ জন। বাহরাইনে ১ জন নিহত এবং ৪ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। কাতারে আহত হয়েছেন ১৬ জন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৩ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। ওমানে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। জর্ডানে আহত হয়েছেন ৫ জন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *