ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুক্তার হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে ছোটশিমলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ইজিবাইকে করে মুক্তারসহ কয়েকজন যশোরের চৌগাছার পথে রওনা হন। পথিমধ্যে ছোটশিমলা এলাকায় হঠাৎ একটি কুকুর ইজিবাইকের সামনে চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর উল্টে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মুক্তারকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

