পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, ডিএসপিসহ নিহত ৭

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, ডিএসপিসহ নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ৭ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রদেশটির কোহাত জেলায় এ হামলা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অঞ্চলটির দুর্গম এলাকায় পুলিশের মোবাইল ভ্যানকে লক্ষ্য করে হঠাৎ করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) আসাদ মেহমুদসহ তিন সদস্য প্রাণ হারান। হামলার সময় ভ্যানটির পাশ দিয়ে যাওয়া দুই বেসামরিক ব্যক্তি আহত হন। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

এদিকে, হামলার পর পুলিশের ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *