সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপপরিচালক জাহাঙ্গীর আলম। তিনিই মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন।

যুক্তিতর্ক শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য নির্ধারিত হয়। সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকায় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি।

উল্লেখ্য, এর আগে একটি অস্ত্র মামলায় সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *