প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় চীন। একইসঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়ন অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও নতুন সরকার এ বিষয়ে কতটা ইতিবাচক—তা স্পষ্ট করে জানাননি। এছাড়া চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, তার দেশ এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করছে এবং তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়।

সাক্ষাতে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। নতুন সরকারের সঙ্গে স্থিতিশীল ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করে চীন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *