ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ— এনসিপির প্রাথমিক সিদ্ধান্ত

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ— এনসিপির প্রাথমিক সিদ্ধান্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।

এনসিপি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ান আসিফ মাহমুদ এবং নির্বাচনকালীন সময়ে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *