জুলাই চেতনা উপেক্ষা করে গণতান্ত্রিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ উল্লেখ করেন, ভাষা আন্দোলনে যাদের প্রকৃত অবদান ও ত্যাগ রয়েছে, রাজনৈতিক নানা কারণে তাদের অনেকেই যথাযথ স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছেন।
অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, আদালতসহ রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনে দুটি বিষয়কে কেন্দ্র করে ভোটগ্রহণ হলেও, সরকারি দলের সদস্যরা একটি বিষয়ে শপথ নিয়ে জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেননি। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারি ও বিরোধীদলসহ সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ জরুরি।

