গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে কারখানার শেড, কয়েল এবং কয়েল পরিবহনের ট্রলি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *