ভয়াবহ রেডিয়েটর বিস্ফোরণের শিকার হয়েছে ভারতের তেলেঙ্গানার এক রাসায়নিক কারখানা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজ্যটির ইয়াদাদ্রি ভুবনগিরিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি এখনও। তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ল্যাবরেটরির নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ফায়ার সার্ভিস ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।

