সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময় আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা হলেও কার্যত আজই প্রচারণা শেষ হচ্ছে। শেষ সময়ে এসে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এই নির্বাচন সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াত আমিরের বক্তব্য আজ সন্ধ্যা ৬-৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের বক্তব্য সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এর আগে, গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আগামী ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *