চিরনিদ্রায় শায়িত টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফা

চিরনিদ্রায় শায়িত টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফা

টেকনাফে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু হুজাইফা সুলতানা আফনানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হুজাইফা আফনান স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

গত ১১ জানুয়ারি সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘর্ষের সময় দেশটির দিক থেকে ছোড়া একটি গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলিটি তার মস্তিষ্কে প্রবেশ করেছিল।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *