কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: পরওয়ার

কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: পরওয়ার

খুলনা-৫ আসনের জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনা হচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন তিনি। 

গোলাম পরওয়ার বলেন, কালো টাকা দিয়ে ভোট কিনতে ব্যর্থ হয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনা হচ্ছে। তাদের দিয়ে ভোট গ্রহণের দিন ভোটারদের অন্য প্রতীকে জোর করে ভোট দেওয়ানো হতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন। পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

ইনকিলাব মঞ্চের উপর পুলিশের হামলার ব্যাপারে তিনি বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চ ও সরকারি কর্মচারীরা যে আন্দোলন করছেন তা যৌক্তিক। তাদের উপর এভাবে হামলা করাটা ঠিক হয়নি। আলোচনা করে সমঝোতার মাধ্যমে ব্যাপারটি মীমাংসা করা যেত। তবে ভোটের কয়েকদিন আগে তাদের এই আন্দোলন করা উচিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *