খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়, বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত

খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়, বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত

খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান—এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার মতে, আইসিসি এবং ভারত ক্রিকেটে নোংরা রাজনীতি করছে। 

গতকাল বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবে-চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত। আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত।

এদিকে, এই বিতর্কে মুখ খুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন। আইসিসির দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন—ভারত যদি টুর্নামেন্টের এক মাস আগে বলতো তাদের সরকার অন্য কোনো দেশে খেলতে দেবে না, তবে কি আইসিসি এমন কঠোর হতে পারত? নাসের হুসাইনের এই তীক্ষ্ণ মন্তব্য ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও পাকিস্তান যেভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তা আইসিসির একপাক্ষিক ক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এর আগে, গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *