প্রয়োজনীয় সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি

প্রয়োজনীয় সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, ১১ দলীয় জোট ও এনসিপির পক্ষ থেকে সুশাসন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সারাদেশব্যাপী পদযাত্রা শুরু করেছি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানাতেই এই কর্মসূচি। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে ভোটের গাড়িতে পদযাত্রা যাত্রাকালে এসব কথা বলেন তিনি। 

আসিফ বলেন, পঞ্চগড়-১ আসন তথা দেশের এই গুরুত্বপূর্ণ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আমাদের সবার প্রিয় সারজিস আলম। এই এলাকায় আমরা সারজিসকে শাপলা কলি প্রতীকে ভোট চাইবো এবং সাধারণ মানুষের কাছে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবো। এখান থেকেই আমাদের পদযাত্রা শুরু হচ্ছে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, ১১ দলীয় জোটের  প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমিরর ইকবাল হোসাইনসহ বিভিন্ন কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন নেতারা। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *