রিট খারিজ, কুমিল্লা-১০ আসনে ভোট করতে পারছেন না বিএনপির গফুর ভূঁইয়া

রিট খারিজ, কুমিল্লা-১০ আসনে ভোট করতে পারছেন না বিএনপির গফুর ভূঁইয়া

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) দিয়েছেন, তা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। আমেরিকায় দ্বৈত নাগরিকত্ব থাকা এবং হলফনামায় তা গোপন রাখার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।

এরপর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *