প্রতীক পেয়ে টুকু বললেন, বিজয় এবার ধানের শীষেরই হবে

প্রতীক পেয়ে টুকু বললেন, বিজয় এবার ধানের শীষেরই হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সময় সংবাদ

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সময় সংবাদ

কাদির তালুকদার১ মিনিটে পড়ুন

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, এবার বিজয় ধানের শীষেরই হবে।’


প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘আজ আমরা আমাদের প্রিয় প্রতীক ধানের শীষ পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতীক এটি। ধানের শীষ এ দেশের জনগণের আস্থার প্রতীক, টাঙ্গাইল সদরের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রতীক।


আরও পড়ুন: জোটের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, চট্টগ্রাম-৮ আসনে জামায়াত নেতার অনড় অবস্থান


এ সময় উপস্থিত ছিলেন: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *