মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিচার ও ক্ষতিপূরণের দাবি নিয়ে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের সামনে অবস্থান নেয়া অভিভাবকদের সাথে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের কথা শোনেন ও সমবেদনা জানান বিএনপি প্রধান।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে ১০ থেকে ১৫ জন অভিভাবক তারেক রহমানের সাথে সাক্ষাতের দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন।

বাসা থেকে অফিসে এসে অপেক্ষমাণ অভিভাবকদের সাথে কথা বলেন তারেক রহমান। এ সময় বিএনপি চেয়ারম্যানের কাছে সরকারের পক্ষ থেকে দেয়া ক্ষতিপূরণ ও বিচারের ধীরগতি নিয়ে ক্ষোভ জানান তারা।

অভিভাবকরা দাবি জানান,  বিমান দুর্ঘটনায় নিহতদের শহীদী মর্যাদা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, পুনর্বাসনের।

আপাতত একজন প্রতিনিধির সঙ্গে সমন্বয় করে নির্বাচন পরবর্তী সময়ে বিষয়গুলো দেখার আশ্বাস দেন তারেক রহমান। পাশাপাশি, মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহবান জানান তিনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *