মাসখানেক বন্ধের পর হিলি স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানি শুরু

মাসখানেক বন্ধের পর হিলি স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানি শুরু

এক মাস ২০ দিন বন্ধ থাকার পর আজ থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাল বোঝাইকৃত দুটি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরে পুনরায় চাল আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান দুটি ট্রাকে ৭৭ টন ৬শ’ ৩৬ কেজি চাল আমদানি করেছে। বেশ কিছুদিন বন্ধের পর পুনরায় চাল আমদানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চ্যলতা ফিরেছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, দেশের বাজারে ঊর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে আনতে গত রোববার (১৮ জানুয়ারি) ২৩২ জন আমদানিকারককে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।

আমদানির সকল প্রক্রিয়া শেষে আজ দুপুর থেকে হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। আমদানি পুরোদমে শুরু হলে চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা কমে আসবে বলে মনে করেন আমদানিকারকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *