শীতে কানে তীব্র ব্যথা, দেখুন ৩ ঘরোয়া উপায়

শীতে কানে তীব্র ব্যথা, দেখুন ৩ ঘরোয়া উপায়

শীতের মৌসুমে অনেক মানুষই কানে ব্যথার সমস্যায় ভোগেন। এই ব্যথা কখনো কখনো এতটাই তীব্র হয় যে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়ে পড়ে। কানে ব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে, যা অনেক সময় নিজে থেকে বোঝাও কঠিন। ফলে বেশিরভাগ মানুষই দ্রুত আরাম পেতে ব্যথানাশক ওষুধের ওপর ভরসা করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বারবার পেইন কিলার খাওয়া মোটেও নিরাপদ নয়।

মনে রাখতে হবে, কানে ব্যথার প্রধান কারণগুলোর মধ্যে সংক্রমণ অন্যতম। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসজনিত সংক্রমণে কানে প্রদাহ ও ব্যথা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ভাইরাসজনিত সমস্যাও কানের ব্যথার জন্য দায়ী হয়। তাই এ ধরনের উপসর্গকে হালকাভাবে না নিয়ে সচেতন থাকা জরুরি।

যে কারণেই কানে ব্যথা হোক না কেন, কথা কথা ব্যথানাশক ওষুধ সেবন করা ঠিক নয়। এসব ওষুধ দীর্ঘমেয়াদে কিডনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। প্রাথমিকভাবে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করেই অনেক সময় ব্যথা উপশম করা সম্ভব।

ঘরোয়া উপায়ে কানের ব্যথা কমানোর উপায়

১. ঠান্ডা ও গরম সেক:
চিকিৎসাবিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্যমতে, ব্যথা কমাতে ঠান্ডা ও গরম সেক বেশ কার্যকর। প্রথমে আক্রান্ত স্থানে ঠান্ডা সেক দিন। কিছুক্ষণ পর সেখানে গরম সেক ব্যবহার করুন। এতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় এবং ব্যথা ধীরে ধীরে কমে আসে।

২. চুইংগাম চিবানো:
শুনতে অদ্ভুত মনে হলেও চুইংগাম চিবালে কানের ভেতরের চাপ কমে যায়। বিশেষ করে ঠান্ডাজনিত বা প্রেশারজনিত ব্যথায় এটি বেশ উপকারী। তাই কানে ব্যথা অনুভব করলে চুইংগাম চিবাতে পারেন।

৩. মাথা উঁচু করে শোয়া:
উপর দিকে মুখ করে বা মাথা সামান্য উঁচু করে শুলে কানে তরল জমার আশঙ্কা কমে। এতে কানের ভেতরের চাপ হ্রাস পায় এবং ব্যথাও অনেকটা কমে যেতে পারে।

কখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন

কান শুধু শোনার অঙ্গই নয়, এটি শরীরের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—

  • ব্যথা কোনোভাবেই কমছে না
  • কানে শুনতে সমস্যা হচ্ছে
  • মাথা ঘোরানো বা ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে
  • কান থেকে রক্তপাত হচ্ছে
  • কান থেকে পুঁজ বা অস্বাভাবিক তরল বের হচ্ছে

এ ধরনের উপসর্গ অবহেলা করলে সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। তাই সচেতন থাকুন এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসা নিন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *