যুক্তরাষ্ট্র যুদ্ধ পরীক্ষা করতে চাইলে প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায়, তাহলে যুদ্ধের জন্য দেশটি সম্পূর্ণ প্রস্তুত—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্র যদি আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়—যা তারা অতীতেও করেছে—আমরা তার জন্য প্রস্তুত। তবে আমি আশা করি, ওয়াশিংটন বুদ্ধিমানের মতো আলোচনার পথ বেছে নেবে।”
তিনি আরও বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে, তাদের বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক থাকতে হবে।
https://biplobi24.com/ইরানে চলমান আন্দোলন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সশস্ত্র সন্ত্রাসীরা বিক্ষোভের মধ্যে ঢুকে পড়েছে। তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
আরাগচি বলেন, ইরানে চলমান সহিংসতা ও অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তিনি দাবি করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি এসব ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ আরও উসকে দিচ্ছে।
তার ভাষায়, বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি করতেই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। তবে একই সঙ্গে তিনি বলেন, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

