আওয়ামী লীগের কয়েকজন সন্ত্রাসীর জামিন মঞ্জুর হওয়ায় দায় সংশ্লিষ্ট বিচারপতিদের ওপরই বর্তায়—আইন উপদেষ্টা।

আওয়ামী লীগের কয়েকজন সন্ত্রাসীর জামিন মঞ্জুর হওয়ায় দায় সংশ্লিষ্ট বিচারপতিদের ওপরই বর্তায়—আইন উপদেষ্টা।

আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের: আইন উপদেষ্টা আসিফ নজরুল

আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিনের দায় সংশ্লিষ্ট বিচারপতিদের বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, এসব বিচারপতিকে অপসারণ করা প্রধান বিচারপতির দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক সংলাপে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে আমরা প্রকাশ্যে সমালোচনা করেছি। কিন্তু এখন কেন সেই একই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না—এ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

হাইকোর্টে আসামিদের জামিনের ঘটনায় আইন উপদেষ্টাকে দোষারোপ করা হচ্ছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিলের সময় তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক কি আইনমন্ত্রীকে দায়ী করেছিলেন? বিচারপতি শামসুদ্দিন মানিকের বিতর্কিত কর্মকাণ্ডের দায় কি আইনমন্ত্রীর ওপর দেওয়া হয়েছিল? তাহলে এখন কেন এমন বিষয়গুলোর জন্য আইনমন্ত্রীকে দোষারোপ করা হচ্ছে, যেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই।

তিনি আরও বলেন, আইন উপদেষ্টাকে দোষ দেওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, এতে ভিউ বাড়ে, ব্যবসা ভালো হয় এবং মনিটাইজেশন হয়। ‘আসিফ নজরুল’ নামটি ব্যবহার করে গালি দিলে কিছু অর্থ আসে। দ্বিতীয়ত, এর পেছনে একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে। আমাকে দুর্বল করতে পারলে সেই রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন সহজ হয়।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা জানান, সরকারের অন্তত তিন থেকে চারজন উপদেষ্টা বিভিন্ন সময়ে পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি বলেন, লাগাতার অন্যায় আক্রমণ, অযৌক্তিক সমালোচনা, অশ্রাব্য গালাগালি এবং প্রাণনাশের আশঙ্কা নিয়ে জীবনযাপন করা সহজ নয়।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন—‘এটা একটি দলগত সরকার। একজন পদত্যাগ করলে অন্যদের মনোবল ভেঙে পড়বে, কাজ করাও কঠিন হয়ে যাবে।’ সে কারণেই সবাই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সবশেষে আসিফ নজরুল বলেন, যতদিন বাংলাদেশে থাকবো, সব প্রশ্নের জবাব দেবো এবং দায়িত্ব পালন করে যাবো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *