যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশি যাত্রীদের জন্য নির্ধারিত ৩টি এয়ারপোর্ট, কার্যকর হচ্ছে নতুন ভিসা বন্ড নীতি

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশি যাত্রীদের জন্য নির্ধারিত ৩টি এয়ারপোর্ট, কার্যকর হচ্ছে নতুন ভিসা বন্ড নীতি

বাংলাদেশসহ ২৬ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের ভিসা বন্ড বাধ্যতামূলক

বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (ভিসা বন্ড) জমা দিতে হবে। পাশাপাশি, বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনটি নির্দিষ্ট বিমানবন্দর নির্ধারণ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওয়েবসাইটে উল্লেখ করা হয়, বাংলাদেশি যাত্রীরা কেবল বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি (জেএফকে) ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট—এই তিনটি বিমানবন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।

নির্ধারিত এই এয়ারপোর্টগুলোর বাইরে অন্য কোনো পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশত্যাগ করলে ভিসা বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হবে বলে জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর আরও জানায়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি ‘বি-১’ (ব্যবসা) বা ‘বি-২’ (পর্যটন) ভিসার যোগ্য বিবেচিত হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে আবেদনকারীকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে।

বাংলাদেশি যাত্রীদের জন্য এই নতুন ভিসা বন্ড নীতি কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *